ডিপ্রেশন
মানুষ যখন ডিপ্রেশন বা হতাশায় ভুগে, তখন সে চায় তার কথাগুলো অন্যের সাথে শেয়ার করে নিজে কিছুটা হালকা হতে অথবা এর একটা সমাধান খুঁজে পেতে। কিন্তু সে যখন তার ভিতরের জমা কথাগুলো অন্যের সাথে শেয়ার করার মতো কাউকে পায় না বা অন্যের সাথে শেয়ার করতে পারে না, তখন সে নিজের সাথে নিজে কথা বলার চেষ্টা করে। নিজের সাথে নিজে কথা বলে যখন একটা সময় নিজে সাথে নিজে পেরে ওঠতে পারে না কিংবা আর হালকা হতে পারে না তখন সে ডিপ্রেশনে থাকার কারণে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা না বোঝার কারণে সুইসাইড এর মতো মারাত্মক ভুল সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলে! কিন্তু তার মাথায় তখন সেটা আর কাজ করে যে, "সুইসাইড কখনো সমস্যার সমাধান হতে পারে না!" তাই, আমাদের উচিত যতটুকু সম্ভব আশেপাশের মানুষগুলোর একটু খোঁজখবর রাখা আর যারা ডিপ্রেশন বা হতাশায় ভুগছে তাদের আরো বেশি হতাশ না করে তাদের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা, তাদেরকে একটু সান্ত্বনা দেয়া, একটু ভালো পরামর্শ দেয়া কিংবা সম্ভব হলে তাদের সমস্যার একটা সমাধান দেয়ার চেষ্টা করা। মনে রাখবেন, আপনার একটু যত্নশীলতা আর ভালো পরামর্শ বাঁচাতে পারে আপনার আশেপাশে ডিপ্রেশনে ভোগা অনেক তাজা জীবন।